সিঙ্গাপুরেও সিদ্দিকুরের বাজে সূচনা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চীনের দুঃখটা যেন সিঙ্গাপুরেও বয়ে আনলেন সিদ্দিকুর। বার্কলেস সিঙ্গাপুর ওপেনেও ব্যর্থতার বৃত্ত থেকে বেরোতে পারেননি বাংলাদেশের সেরা গলফার। কাল ৬০ লাখ ডলারের এই টুর্নামেন্টের প্রথম দিনে পারের চেয়ে ৪ শট বেশি খেলেছেন সিদ্দিকুর। ঝড় ও বজ্রপাতের আশঙ্কায় আগেভাগে খেলা বন্ধ হয়ে গেলেও সিদ্দিকুর খেলেছেন সবগুলো হোলই। অসমাপ্ত প্রথম রাউন্ডে ১৫৬ জনের মধ্যে ১৩২ নম্বরে আছেন এশিয়ান অর্ডার অব মেরিটে দশম স্থানে থাকা সিদ্দিকুর। তথ্যসূত্র: এশিয়ান ট্যুর ওয়েবসাইট।