সিঙ্গাপুরের টি-টোয়েন্টিতে বাংলাদেশি ক্রিকেটার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আন্তর্জাতিক ক্রিকেটে এখনো মাথা তুলে দাঁড়াতে না পারলেও সিঙ্গাপুরের ক্রিকেটে লেগেছে আইপিএলের ঢেউ। ২৯ থেকে ৩১ জুলাই পর্যন্ত সেখানে হবে একটি ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টি-টোয়েন্টি টুর্নামেন্ট। তাতে খেলতে যেতে পারেন বাংলাদেশের তিন ক্রিকেটার।চার দলের টুর্নামেন্টে প্রতি দলে বিদেশি খেলোয়াড় খেলতে পারবেন চারজন করে। অংশগ্রহণকারী একটি দলের পক্ষে সিঙ্গাপুর ক্রিকেট অ্যাসোসিয়েশনের এক কর্মকর্তা বাংলাদেশ থেকে তিনজন ক্রিকেটার পাঠানোর অনুরোধ করেছেন বিসিবির ক্রিকেট পরিচালনা কমিটির প্রধান এনায়েত হোসেনের কাছে। ওই দলের আরেক বিদেশি খেলোয়াড় শ্রীলঙ্কার লাসিথ মালিঙ্গা।এনায়েত হোসেন জানিয়েছেন, চার দিনের এই টুর্নামেন্টে খেলার জন্য বাংলাদেশের প্রত্যেক খেলোয়াড়কে দেওয়া হবে দুই হাজার মার্কিন ডলার করে। টুর্নামেন্ট চলাকালে জাতীয় দল জিম্বাবুয়ে সফরে থাকবে বলে জাতীয় দলের বাইরের ক্রিকেটারদেরই সিঙ্গাপুরে পাঠানো হবে। তবে এর আগে আগ্রহী কর্মকর্তার কাছে জানতে চাওয়া হয়েছে, টুর্নামেন্টটি সিঙ্গাপুর ক্রিকেট অ্যাসোসিয়েশনের অনুমোদিত কিনা।