সিঙ্গাপুরের সামনে সতর্ক বাংলাদেশ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পরিসংখ্যানে অবশ্য এগিয়ে বাংলাদেশ। দুই দলের সাত ম্যাচের পাঁচটিতেই জয়, একটিতে হার ও একটি ড্র। দুই দলের সর্বশেষ দুই সাক্ষাতেও জয়ী বাংলাদেশ। ২০১২ এএইচএফ কাপে ৪-১ গোলে, একই বছর বিশ্ব হকি লিগে ৪-২ গোলে জয়। তবে কোচ নাভিদ আলম ওই জয়ের তৃপ্তিতে বুঁদ নন, ‘গত ম্যাচে হংকংয়ের বিপক্ষে সহজ জয় পেলেও কিছু ভুল ছিল। এই ম্যাচে সেই ভুল করতে চাই না। সিঙ্গাপুরকে মোটেও হালকাভাবে নিচ্ছি না।’ চলতি এশিয়ান গেমস হকির বাছাইপর্বে এর আগে ইরানকে একমাত্র গোলে হারিয়েছে সিঙ্গাপুর।
ওমান ও চীনা তাইপের জয়: কাল টানা দ্বিতীয় জয় পেল বর্তমান চ্যাম্পিয়ন ওমান। মওলানা ভাসানী স্টেডিয়ামে তারা ৩-২ গোলে হারিয়েছে শ্রীলঙ্কাকে। অন্য ম্যাচে চীনা তাইপে ২-১ গোলে হারিয়েছে কাতারকে।