সিটি ছেড়ে জুভেন্টাসে তেভেজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কার্লোস তেভেজ
কার্লোস তেভেজ

প্রথমে ম্যানচেস্টার ইউনাইটেড, পরে ম্যানচেস্টার সিটি। ইংল্যান্ডের এই ম্যানচেস্টার শহরে কার্লোস তেভেজ কাটিয়ে দিলেন বেশ অনেক দিন। জীবনে একটু পরিবর্তন আনতেই কি না, তেভেজ এবার ম্যানচেস্টার ছেড়ে যাওয়ার সিদ্ধান্ত প্রায় পাকা করে ফেলেছেন। ইংল্যান্ডের ম্যানচেস্টার শহর ছেড়ে এই আর্জেন্টাইন প্লে-মেকার পাড়ি জমাচ্ছেন ইতালির তুরিন শহরে। তুরিনের বিখ্যাত দল জুভেন্টাসকেই তিনি করে নিচ্ছেন নিজের পরবর্তী ঠিকানা।

হ্যাঁঁ, তেভেজ আগামী মৌসুমে খেলবেন জুভেন্টাসেই। আজ বুধবার সে লক্ষ্যে তেভেজ অবতীর্ণ হবেন স্বাস্থ্যপরীক্ষায়। চুক্তির ব্যাপার-স্যাপার এখনো পাকা না হলেও জানা গেছে, ম্যানচেস্টার সিটি থেকে তেভেজকে নিয়ে আসতে জুভেন্টাসের খরচ হচ্ছে প্রায় ১৬ মিলিয়ন ইউরো।

তেভেজ ইতালি যাবেন কি না, তা নিয়ে জুভেন্টাস কর্তাদের সঙ্গে আলোচনায় বসেন সিটির ফুটবল পরিচালক জিকি বেগিরিস্টেইন। ওই আলোচনায় ছিলেন ম্যানচেস্টার সিটির নতুন কোজ ম্যানুয়েল পেলিগ্রিনি। ওই আলোচনার পরপরই নির্ধারিত হয়ে যায় তেভেজের জুভেন্টাস-যাত্রা।

তেভেজের ইংল্যান্ড অধ্যায় শুরু হয় ২০০৬ সালে ওয়েস্টহ্যাম ইউনাইটেডের হয়ে। ২০০৭ সালে তিনি যোগ দেন ম্যানচেস্টার ইউনাইটেডে। সেখানে দুই বছর কাটিয়ে ইউনাইটেডের সাবেক কোচ স্যার অ্যালেক্স ফার্গুসনের সঙ্গে সম্পর্কের অবনতি ঘটিয়ে তিনি যোগ দেন ম্যানচেস্টার সিটিতে। সিটিতেও তিনি কোচ রবার্তো মানচিনির সঙ্গে বারবার বিবাদে জড়িয়েছেন। ২০১১-১২ মৌসুমে মানচিনির অবাধ্য হওয়ায় তেভেজকে বেশ কিছুদিন মাঠের বাইরে কাটাতে হয়। তবে মানচিনির সঙ্গে বিবাদ মিটিয়ে সর্বশেষ মৌসুমটা তেভেজের একেবারে খারাপ কাটেনি। তাঁর পা থেকে আসে ১৭টি গোল। নতুন মৌসুমে তেভেজ সিটি ছেড়ে দিচ্ছেন নিজের ইচ্ছায়, নাকি নতুন কোচ পেলেগ্রিনির পরিকল্পনায় অপাঙক্তেয় হয়ে, সে ব্যাপারে এখনো পরিষ্কার করে কিছু জানা যায়নি। ওয়েবসাইট।