সিটি ফিরল জয়ের ধারায়
রবার্তো মানচিনি বলেছিলেন, ডার্বি ম্যাচে হারের ধকল খুব দ্রুতই সামলে উঠবে ম্যানচেস্টার সিটি। শিষ্যরা তাঁর বিশ্বাসের মর্যাদা রেখেছে। দুর্দান্ত খেলেই গতকাল নিউক্যাসলের মাঠ থেকে ৩-১ গোলে জিতে ফিরেছে বর্তমান চ্যাম্পিয়নরা। আগুয়েরো ও তেভেজ দুজনই ছিলেন প্রথম একাদশে। সর্বশেষ ১২ বার দুজনই যখন প্রথম একাদশে ছিলেন, সিটি জিতেছিল সব কটি ম্যাচেই। গতকালও তার ব্যতিক্রম হলো না।আগুয়েরো ও জাভি গার্সিয়ার গোলে প্রথমার্ধেই ২-০ গোলে এগিয়ে যায় সিটি। বিরতির পর অবশ্য সেনেগালিজ স্ট্রাইকার ডেমবা বার গোলে ম্যাচে ফেরার চেষ্টা করে নিউক্যাসল। কিন্তু ৭৮ মিনিটে ইয়াইয়া তোরে উল্টো সিটির হয়ে আরেকটি গোল করে বসেন। অন্য ম্যাচে ম্যানচেস্টার ইউনাইটেড একই ব্যবধানে হারিয়েছে সান্ডারল্যান্ডকে। ইউনাইটেডের হয়ে গোল তিনটি করেছেন রবিন ফন পার্সি, টম ক্লেভারলি ও রুনি। আরেক ম্যাচে অ্যাস্টন ভিলার কাছে লিভারপুলের হারটাও ৩-১ গোলে। ওয়েবসাইট।