সিটি বনাম আর্সেনাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটি খেলবে এফএ কাপের চ্যাম্পিয়ন আর্সেনালের সঙ্গে। ইউরোপের অন্য দেশে যেটাকে সাধারণত সুপার কাপ বলা হয়, ইংল্যান্ডে সেটাই কমিউনিটি শিল্ড। যে ম্যাচ দিয়েই আসলে মাঠে গড়ায় ইংল্যান্ডের ফুটবল মৌসুম। ১৬ আগস্ট প্রিমিয়ার লিগ শুরুর আগেই ট্রফি কেসে একটা শিরোপা এনে রাখার লক্ষ্যে আজ ওয়েম্বলি স্টেডিয়ামে নামবে দুই দল। এএফপি।