সিটি বুঝল অনেক পরে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সমর্থকদের কাছে ক্ষমা চেয়েছেন সামির নাসরি। তা ম্যানচেস্টার সিটির খেলোয়াড়দের সেটা চাওয়াই উচিত। যে ইতিহাদে বড় দলগুলো এসে হেরে গেছে, সেখানে দ্বিতীয় বিভাগের দল উইগানের কাছে তারা হারল ২-১ গোলে! তা-ও আবার টানা দ্বিতীয় বছর! নাসরিদের তো ক্ষমা চাওয়াই উচিত।
কিন্তু এফএ কাপ কোয়ার্টার ফাইনালের যে ম্যাচটাকে ধরে নেওয়া হচ্ছিল জলবৎ তরলং, সেটিতে এমন পা হড়কাল কেন? পরাজয়ের ময়নাতদন্তের পর কোচ ম্যানুয়েল পেলেগ্রিনি দায়ী করলেন অতি-আত্মবিশ্বাসকে, ‘আমার মনে হয় গত এক বছর এই মাঠে এটা আমাদের সবচেয়ে বাজে পারফরম্যান্স। ম্যাচের আগে আমাদের বোঝা উচিত ছিল আমরা কঠিন একটা দলের সঙ্গে খেলতে যাচ্ছি। আমরা ভেবেছিলাম অতটা কঠিন হবে না। যখন সেটা বুঝলাম তখন অনেক দেরি হয়ে গেছে।’ এএফপি।