সিটিকে উড়িয়ে দিল লিভারপুল
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চ্যাম্পিয়নস লিগে জায়গা পেতে প্রিমিয়ার লিগে অন্তত চতুর্থ স্থানে থাকতে হবে। আগামী মৌসুমে ইউরোপ-সেরার ওই প্রতিযোগিতায় লিভারপুলকে দেখা যাওয়ার সম্ভাবনা খুবই ক্ষীণ। গত সোমবার অ্যানফিল্ডে অ্যান্ডি ক্যারলের জোড়া গোলে ম্যানচেস্টার সিটিকে ৩-০ ব্যবধানে হারানোর পর লিভারপুলের পয়েন্ট দাঁড়াল ৩২ ম্যাচে ৪৮। লিভারপুল আছে ষষ্ঠ স্থানে। চতুর্থ স্থানে থাকা ম্যানচেস্টার সিটির পয়েন্ট ৩১ ম্যাচে ৫৬। ওয়েবসাইট।ইংলিশ লিগের সবচেয়ে দামি ইংলিশ খেলোয়াড় ক্যারল গত জানুয়ারিতে নিউক্যাসল থেকে লিভারপুলে আসার পর এই প্রথম গোল পেলেন। লিভারপুলের অন্য গোলটি করেন ডাচ তারকা ডার্ক কিউট। এদিন হ্যামস্ট্রিংয়ে চোট পেয়ে মাঠের বাইরে আসতে বাধ্য হয়েছেন সিটির আর্জেন্টাইন অধিনায়ক কার্লোস তেভেজ, আগামী শনিবার ম্যানইউর বিপক্ষে এফএ কাপের সেমিফাইনালে সম্ভবত পাওয়া যাবে না তাঁকে।