সিটিকে ধরে ফেলল ম্যানইউ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পয়েন্ট তালিকায় নগর প্রতিদ্বন্দ্বী ম্যানচেস্টার সিটিকে ধরে ফেলল ম্যানচেস্টার ইউনাইটেড। অবসর থেকে ফিরে আসা পল স্কলস, ওয়েলবেক ও ক্যারিকের গোলে কাল ওল্ড ট্রাফোর্ডে অ্যালেক্স ফার্গুসনের দল বোল্টনের বিপক্ষে জিতেছে ৩-০ গোলে। জিতেছে চেলসিও। ফ্রাঙ্ক ল্যাম্পার্ডের একমাত্র গোলে ঘরের মাঠে তারা হারিয়েছে সান্ডারল্যান্ডকে। ম্যানচেস্টারের দুই দলকে ধরে ফেলতে পারত টটেনহামও। কিন্তু কাল ঘরের মাঠে স্পারসরা উলভারহ্যাম্পটনের বিপক্ষে ড্র করেছে ১-১ গোলে। সিটি, ম্যানইউ দুই দলের পয়েন্ট সমান ৪৮। তবে সিটি এক ম্যাচ কম খেলেছে। আগামীকালই তাই তাদের এগিয়ে যাওয়ার পালা। ২১ ম্যাচে টটেনহামের পয়েন্ট ৪৬, চেলসির ৪০। ওয়েবসাইট।