সিটিতেই থাকছেন মানচিনি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিজেকে নিয়ে জল্পনা-কল্পনার অবসান ঘটালেন রবার্তো মানচিনি। রাশিয়ার কোচ হওয়ার যে গুজব বাতাসে ভেসে বেড়াচ্ছিল, তাকে নেহাতই ‘গুজব’ হিসেবে প্রমাণ করলেন তিনি। ইংলিশ প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটির এই ইতালীয় কোচ আর কোথাও যাচ্ছেন না। সিটিতেই আরও পাঁচ বছর থেকে যাওয়ার জন্য নতুন চুক্তিতে স্বাক্ষর করেছেন তিনি।সম্প্রতি রবার্তো মানচিনিকে নিয়ে গুজব রটেছিল যে তিনি ‘গোপনে’ রাশিয়া জাতীয় দলের কোচ হওয়ার জন্য আনুষ্ঠানিকতা সম্পন্ন করেছেন। কিন্তু সিটির সঙ্গে নতুন করে এই চুক্তি সই করে সেই গুজবের কবর দিয়ে দিলেন তিনি।মানচিনির সঙ্গে নতুন এই চুক্তির ব্যাপারটি ম্যানচেস্টার সিটি তাদের অফিসিয়াল ওয়েবসাইটে নিশ্চিত করেছে। চুক্তি সম্পন্ন করে মানচিনি বলেছেন, তিনি এই চুক্তিতে আনন্দিত।‘আরও পাঁচ বছরের জন্য ম্যানচেস্টার সিটির কোচ হতে পেরে আমি অত্যন্ত আনন্দিত।’ বলেছেন মানচিনি। তিনি আরও বলেন, সাম্প্রতিক সময়ে ম্যানচেস্টার সিটির সাফল্যের ওপর দাঁড়িয়ে নতুন কিছু করে দেখানোর দুর্দান্ত সুযোগ তৈরি হয়েছে।তিনি সিটির সব কর্মকর্তা ও শুভানুধ্যায়ীদের ধন্যবাদ জানিয়ে বলেন, এটি অসাধারণ একটি ক্লাব।নতুন চুক্তিতে মানচিনিকে দল পরিচালনায় আরও অনেক বেশি স্বাধীনতা দেওয়া হয়েছে। আসন্ন মৌসুমে ম্যানচেস্টার সিটি কেবল ইংলিশ প্রিমিয়ার লিগের গৌরব রক্ষার জন্যই মাঠে নামবে না, তাদের মাঠে নামতে হবে ইউরোপ সেরা ক্লাব হওয়ার লড়াইয়েও। তাই এই মৌসুমে মানচিনির জন্য নতুন চ্যালেঞ্জই অপেক্ষা করছে।ম্যানচেস্টার সিটির প্রধান নির্বাহী জন ম্যাকবেথ বলেছেন, মানচিনি ক্লাবের ম্যানেজার হিসেবে নিজের কর্মদক্ষতা প্রমাণ করেছেন।ইতালীয় এই কোচ এর আগে ইন্টার মিলানকে তিনটি ‘স্কুডেট্টো’ জয়ে নেতৃত্ব দিয়েছিলেন। গত মৌসুমে ম্যানচেস্টার সিটির ৪৪ বছরের মধ্যে প্রথমবারের মতো ইংলিশ প্রিমিয়ার লিগ জয়ের গৌরবে তাঁর ভূমিকা অগ্রগণ্য। ওয়েবসাইট।