সিটিতেই পেলেগ্রিনি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ম্যানচেস্টার সিটির কোচ হচ্ছেন ম্যানুয়েল পেলেগ্রিনি, ব্যাপারটা জানাই ছিল। কাল আনুষ্ঠানিকভাবেই সিটির কোচ হয়ে গেলেন এই চিলিয়ান। সিটির সঙ্গে তিন বছরের চুক্তি করেছেন গত মৌসুমে মালাগাকে চ্যাম্পিয়নস লিগের শেষ আটে ওঠানো পেলেগ্রিনি। মালাগাও কাল পেয়ে গেছে নতুন কোচ। সাবেক রিয়াল মাদ্রিদ কোচ বার্নড শুস্টারের সঙ্গে পাঁচ বছরের জন্য চুক্তি করেছে স্প্যানিশ ক্লাবটি। এএফপি।