সিটিতেই সুখী তেভেজ!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চেলসির বিপক্ষে দুর্দান্ত এক গোল। তাঁর উদ্যাপনটাও হলো দেখার মতো। ইংলিশ ফুটবলের মৌসুম উদ্বোধক কমিউনিটি শিল্ড জয়ে বড় ভূমিকা রেখেছেন। কার্লোস তেভেজ এখন জানাচ্ছেন, ম্যানচেস্টার সিটিতেই খুঁজে পাচ্ছেন সুখ। আর্জেন্টাইন স্ট্রাইকারের কথায় ইঙ্গিত আছে, তিনি থেকে যেতে চান এখানেই!এই তেভেজই রীতিমতো যুদ্ধ ঘোষণা করেছিলেন রবার্তো মানচিনির বিরুদ্ধে। ইংল্যান্ড দেশটা বসবাসের কত অযোগ্য, সুযোগ পেলেই জানিয়েছেন। তবে গত মৌসুমের শেষাশেষি আবার দলে ফেরার পর থেকেই অন্য সুর তাঁর কণ্ঠে। সেই সুরে এখনো গাইছেন তেভেজ, ‘মনে হচ্ছে যেন একেবারে নতুন করে ফিরে এসেছি। দুর্দান্ত একটা মৌসুমের জন্য আমি প্রস্তুত। এখন অনেক ভালো আছি, শুধু ফুটবল নিয়েই মাথা ঘামাচ্ছি। নিজেকে দলের জন্য খুবই গুরুত্বপূর্ণ মনে হচ্ছে। এটাই আমার কাছে সবচেয়ে বড় ব্যাপার। এমন একটা গোলও (চেলসির বিপক্ষে) অনেক দিন পর করলাম, যে ধরনের গোল আমি বোকার হয়ে করতাম। এখান থেকেই বোঝা যায় আমার আত্মবিশ্বাসও এখন কত উঁচুতে বাঁধা।’ ওয়েবসাইট।