নির্ভার রোনালদো, গার্দিওলার মুখে চুরুট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
তারকারা এখন কী করেন, কোথায় যান, কী খান-এসব জানতে আর সংবাদমাধ্যমের অপেক্ষায় থাকতে হয় না কাউকে। ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রামের মতো সামাজিক যোগাযোগমাধ্যমে নিজেরাই তা জানিয়ে দেন সবাইকে। সামাজিক যোগাযোগমাধ্যমে তারকাদের পোস্ট করা কয়েকটি ছবি নিয়েই এই ফটো ফিচার—
১ / ১০
নির্ভার সময়ই পার করছেন ক্রিস্টিয়ানো রোনালদো
ইনস্টাগ্রাম
২ / ১০
মেয়ের জন্মদিনে সন্তানদের সঙ্গে উমর গুল
ইনস্টাগ্রাম
৩ / ১০
ভারতে ফরাসি রাষ্ট্রদূতের আমন্ত্রণে গিয়েছিলেন ঋষভ পন্ত
ইনস্টাগ্রাম
৪ / ১০
লিগ আঁর শিরোপা জিতেছে পিএসজি, অনেক নাটকের পর তাদের সঙ্গে ২০২৫ সাল পর্যন্ত চুক্তির মেয়াদ বাড়িয়েছেন কিলিয়ান এমবাপ্পে এক অনুষ্ঠানের ছবি পোস্ট করে এমবাপ্পে লিখেছেন, ‘ধন্যবাদ’
ইনস্টাগ্রাম
৫ / ১০
ক্রিকেট ছেড়ে জাদু নিয়ে পড়তে যাচ্ছেন ম্যাট রেনশ? আদতে লন্ডনের ওয়ার্নার ব্রোস স্টুডিওতে ঘুরতে গিয়েছিলেন অস্ট্রেলীয় ব্যাটসম্যান। হোগওয়ার্টস এক্সপ্রেসকে পাশে রেখে তাঁর এই ছবি
ইনস্টাগ্রাম
৬ / ১০
সময়টা মন্দ যাচ্ছে না নেইমারের!
ইনস্টাগ্রাম
৭ / ১০
রোঁলা গাঁরোতে দোকান খুলেছে রাফায়েল নাদাল একাডেমি। সেখানেই হাজির ২১ বারের গ্র্যান্ড স্লামজয়ী স্প্যানিশ তারকা
ইনস্টাগ্রাম
৮ / ১০
ইংল্যান্ডের চ্যাম্পিয়ন! সর্বশেষ পাঁচবারের মধ্যে চারবারই প্রিমিয়ার লিগের শিরোপা জেতা ম্যানচেস্টার সিটির উদ্‌যাপনটাও হলো দেখার মতোই। সেখানে চুরুট মুখে দেখা গেল পেপ গার্দিওলাকে (ওপরে ডানে), প্যারেডে জ্যাক গ্রিলিশ (ওপরে বাঁয়ে), কেভিন ডি ব্রুইনাকে দেখা গেল এভাবে।
ইনস্টাগ্রাম
৯ / ১০
নিজের 'বন্যতা' আরও শক্তিশালি করতে বলছেন সেরেনা উইলিয়ামস
ইনস্টাগ্রাম
১০ / ১০
‘এখনো কাজ শেষ হয়নি আমাদের’, ক্যাপশনে লিখেছেন মোহাম্মদ সালাহ। যুগ্মভাবে প্রিমিয়ার লিগের গোল্ডেন বুট পেয়েছেন, সবচেয়ে বেশি অ্যাসিস্টের পুরস্কারও পেয়েছেন। তবে শেষ পর্যন্ত ম্যানচেস্টার সিটির কাছে শিরোপাদৌড়ে টেকেনি লিভারপুল। অবশ্য সালাহর অমন ক্যাপশনের ইঙ্গিতটা স্পষ্টই—এখনো যে বাকি চ্যাম্পিয়নস লিগের ফাইনাল!
ইনস্টাগ্রাম