সিটির বিদায়
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এত এত টাকা দিয়ে দল গড়ে কী লাভ হলো ম্যানচেস্টার সিটির! উইগান অ্যাথলেটিকের হাত থেকেই যে নিস্তার পাচ্ছে না দলটি। কাল আবারও সিটির এফএ কাপ আশার সমাধি হলো উইগানের হাতে। কোয়ার্টার ফাইনালে সিটিকে ২-১ গোলে হারিয়েছে প্রথম বিভাগে নেমে যাওয়া উইগান। গতবার সিটিকে ১-০ গোলে হারিয়েই চ্যাম্পিয়ন হয়েছিল উইগান। বর্তমান চ্যাম্পিয়নরা সেমিফাইনালে খেলবে আর্সেনালের সঙ্গে। অন্য সেমিতে মুখোমুখি হবে হাল সিটি ও দ্বিতীয় বিভাগের শেফিল্ড ইউনাইটেড। এএফপি।