সিটির রুদ্ধশ্বাস জয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রিমিয়ার লিগের উত্তেজনা শেষ হয়ে গেছে গত সপ্তাহেই। তবে বড় দলগুলো কিন্তু বসে নেই। ম্যানচেস্টার সিটি ও চেলসি সুদূর যুক্তরাষ্ট্রে খেলছে দুই ম্যাচের প্রদর্শনী সিরিজ। পরশু প্রথম ম্যাচে ম্যানচেস্টার সিটি প্রথমে তিন গোল খেয়েও চেলসিকে হারিয়েছে ৪-৩ গোলে। ১৫ মিনিটে ডেম্বা বা-র গোলে চেলসি এগিয়ে যাওয়ার পর ৪৪ মিনিটে পেনাল্টি থেকে ব্যবধান দ্বিগুণ করেন সেজার আজপ্লিকুয়েতা। দ্বিতীয়ার্ধে অস্কার তিন গোলের অগ্রগামিতা এনে দেওয়ার পর চেলসির জয়টাকেই মনে হচ্ছিল স্বাভাবিক ফল। কিন্তু ৬১ ও ৬৪ মিনিটে সিটির পক্ষে গোল করেন জাভি গার্সিয়া ও এডিন জেকো। জেকোই সমতা ফেরান ৮৫ মিনিটে (৩-৩)। একদম শেষ মুহূর্তে মিকাহ রিচার্ডসের গোলে নাটকীয় জয় নিয়ে মাঠ ছাড়ে সিটি। এএফপি।