সিটির সান্ত্বনার উপলক্ষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গত বছর শেষ দিনের নাটকীয়তায় শিরোপা উৎসব করেছিল। এবার অনেক আগেই বিসর্জন দিতে হয়েছে স্বপ্নটা। চ্যাম্পিয়নস লিগের গ্রুপ পর্বেই বিদায় নিতে হয়েছে। তার পরও একটা শিরোপা জয়ের স্বপ্ন এখনো বেঁচে আছে ম্যানচেস্টার সিটির। আর সেই স্বপ্নকে ধরতে গেলে আগামীকাল এফএ কাপ ফাইনালে হারাতে হবে উইগানকে। সিটি কোচ রবার্তো মানচিনি এই সান্ত্বনাটুকু পেতেই চাইবেন।তবে ফাইনালের আগেও খেলা ছাপিয়ে স্যার অ্যালেক্স ফার্গুসনের অবসর নিয়েই আলোচনাটা বেশি হলো। ম্যানচেস্টার ইউনাইটেডের সাম্রাজ্য ধসে পড়বে, এমন আশা কিংবা অমঙ্গল কামনা করছে প্রতিদ্বন্দ্বী ক্লাবগুলো। মনের কথাটা গোপন রাখতে পারলেন না সিটির ইয়া তোরে, ‘এটা আসলেই একটা বিশাল ব্যবধান গড়ে দেবে। তিনি (ফার্গুসন) ক্লাবের জন্য অবিশ্বাস্য কিছুই করেছেন। মনে হচ্ছে সামনে ম্যানচেস্টার সিটিই দাপট দেখাবে।’ প্রিমিয়ার লিগের অবনমন অঞ্চলে থাকা উইগান ফাইনালে জিতলে অবনমন বাঁচানোর লড়াইয়ে বাড়তি জ্বালানি পাবে নিশ্চিতভাবেই। এএফপি।