সিটির হারে ইউনাইটেডের লাভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

না, শিরোপা লড়াইটা শেষ পর্যন্ত জমল না। কাল জিতলে অপেক্ষা হয়তো আরেকটু দীর্ঘ হতো, কিন্তু টটেনহামের কাছে ৩-১ গোলে হেরে গেছে ম্যানচেস্টার সিটি। সিটির এই হার খুলে দিয়েছে ইউনাইটেডের শিরোপার দরজা। আজ অ্যাস্টন ভিলার বিপক্ষে জিতলেই চার ম্যাচ হাতে রেখে অ্যালেক্স ফার্গুসনের দল নিশ্চিত করে ফেলবে ২০তম লিগ শিরোপা। ওয়েবসাইট।অথচ কাল ম্যাচের পাঁচ মিনিটেই সিটিকে এগিয়ে দিয়েছিলেন সামির নাসরি। ৭৫ মিনিট পর্যন্ত এগিয়েছিল সিটি। কিন্তু ৭৫ থেকে ৮২—সাত মিনিটে তিন গোল করে নাটকীয়ভাবে জিতে যায় টটেনহাম। গোল করেছেন ক্লিন্ট ডেম্পসি, জার্মেইন ডিফো ও গ্যারেথ বেল।সিটির এখনো পাঁচটি ম্যাচ হাতে আছে। যা থেকে সর্বোচ্চ ১৫ পয়েন্টই তুলে নিতে পারবে রবার্তো মানচিনির দল। কিন্তু ইতিমধ্যেই ১৩ পয়েন্টে এগিয়ে থাকা ইউনাইটেড আজ জিতলে এগিয়ে যাবে ১৬ পয়েন্টে। দিনের অন্য ম্যাচে লুইস সুয়ারেজের ৯৭ মিনিটের গোলে চেলসির সঙ্গে ২-২ গোলে ড্র করেছে লিভারপুল। ২৬ মিনিটে অস্কারের দেওয়া গোলে প্রথমার্ধে ১-০ তে এগিয়ে ছিল চেলসি। ৫২ মিনিটে ড্যানিয়েল স্টারিজের গোলে লিভারপুল সমতা ফেরানোর পাঁচ মিনিট পর ইডেন হ্যাজার্ড আবারও এগিয়ে নিয়েছিলেন চেলসিকে।