সিটির হয়ে গেলেন আগুয়েরো
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফুটবলার ডিয়েগো ম্যারাডোনারই আসার কথা ছিল ইংলিশ ফুটবলে। বোকা জুনিয়র্স থেকে তাঁকে কিনতে চেয়েছিল শেফিল্ড ইউনাইটেড। কথাবার্তা অনেক দূর এগিয়েও শেষ পর্যন্ত আর ইংলিশ ফুটবলে পা পড়েনি ম্যারাডোনার। কিন্তু পা পড়তে যাচ্ছে তাঁর জামাইয়ের। এখনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। তবে শুধু এই আনুষ্ঠানিকতাটাই বাকি। সার্জিও আগুয়েরো ম্যানচেস্টার সিটির হয়েই গেছেন।এই হয়ে যাওয়ার খবর তিনি নিজেই দিয়েছেন তাঁর টুইটারে, ‘এখন আমি সিটির একজন খেলোয়াড়। এই ক্লাব আর এই শহরে আসতে পেরে আমি আনন্দিত। আমাকে যেভাবে স্বাগত জানানো হয়েছে, এর জন্য কৃতজ্ঞ।’ধারণা করা হচ্ছে, ২৩ বছর বয়সী আগুয়েরোকে অ্যাটলেটিকো মাদ্রিদ কিনেছে ৩ কোটি ৮০ লাখ পাউন্ডে। আগুয়েরোর সাপ্তাহিক বেতন নাকি ২ লাখ পাউন্ড! এএফপি, ওয়েবসাইট।