সিটিসেল জাতীয় সাঁতার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মিরপুর সুইমিং কমপ্লেক্সে আজ শুরু ২৬তম জাতীয় সাঁতার। চলবে ৩০ নভেম্বর পর্যন্ত। সাঁতারে ৩৮টি ডাইভিংয়ে তিনটি ও ওয়াটারপোলোয় একটি সোনার পদকের জন্য লড়বেন ৩৭টি দলের ৩৪৭ জন ছেলে, ১৩৪ জন মেয়ে। মিরপুরে ডাইভিং সিপ্রং বোর্ড না থাকায় এই ইভেন্ট হবে বিকেএসপির ডাইভিং পুলে। পৃষ্ঠপোষক মোবাইল সেবাদাতা প্রতিষ্ঠান সিটিসেল। ক্রীড়া পরিষদে আয়োজিত সংবাদ সম্মেলনে কাল এ সম্পর্কিত তথ্যাবলি জানান সাঁতার ফেডারেশনের সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান শাহীন, উপস্থিত ছিলেন সিটিসেলের কর্মকর্তা তাসলিম আহমেদসহ অন্যরা।