প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিটিসেল থ্রি অন থ্রি বাস্কেটবলে ছেলেদের বিভাগে চ্যাম্পিয়ন হয়েছে সেনাবাহিনী ও মেয়েদের সেরা ঢাকা অল স্টারস ক্লাব। ধানমন্ডি বাস্কেটবল জিমনেসিয়ামে কালকের ফাইনালে সেনাবাহিনীকে ২১-১৬ পয়েন্টে হারিয়েছে নৌবাহিনী। নৌবাহিনীর মিথুন ১০ ও রাশেদুজ্জামান ৭ পয়েন্ট স্কোর করেছেন। মেয়েদের বিভাগে চ্যাম্পিয়ন অল স্টারস ক্লাব ১০-৬ পয়েন্টে হারিয়েছে ওয়াইল্ড ক্যাটসকে। ঢাকা স্টারসের নাতাশা কালাম করেন সর্বোচ্চ ১০ পয়েন্ট। খেলা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান সিটিসেলের মানবসম্পদ পরিচালক সুমন ভট্টাচার্য।