সিটিসেল বাস্কেটবল
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিটিসেল স্বাধীনতা দিবস বাস্কেটবলে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ নৌবাহিনী। ধানমন্ডি উডেনফ্লোর জিমনেসিয়ামে কাল ফাইনালে তারা ৬০-৫৭ পয়েন্টে হারিয়েছে বাংলাদেশ সেনাবাহিনীকে। প্রথমার্ধে সেনাবাহিনী ২৮-২৩ পয়েন্টে এগিয়ে ছিল। খেলা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ক্যাপ্টেন এ বি তাজুল ইসলাম (অব.)। উপস্থিত ছিলেন সিটিসেলের হেড অব করপোরেট কমিউনিকেশনস অ্যান্ড পাবলিক রিলেশনস তাসলিম আহমেদ প্রমুখ।