সিডনি টেস্টও পাতিয়েছিল পাকিস্তান!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গত বছর অস্ট্রেলিয়া সফরে পাকিস্তানের সিডনি টেস্টটিও ‘পাতানো’ ছিল বলে দাবি করেছেন লর্ডসে স্পট ফিক্সিংয়ের জন্য অভিযুক্ত মাজহার মাজিদ। এই জুয়াড়ির কথার সূত্র ও ওই টেস্টের পরিস্থিতি স্মরণ করে অসি অধিনায়ক রিকি পন্টিংয়েরও সন্দেহ, গত বছরের সিডনি টেস্টটি পাতিয়ে থাকতে পারে পাকিস্তান!এবিসি রেডিওকে দেওয়া সাক্ষাৎকারে পন্টিং বলেন, ‘সিডনিতে ওই টেস্টের জয়টি ছিল আমাদের ইতিহাসে অন্যতম সেরা তৃপ্তিদায়ক জয়। কিন্তু এ ম্যাচে এমন কিছু নাটকীয় ঘটনা ঘটেছিল, যা নিয়ে সন্দেহের উদ্রেক হওয়া স্বাভাবিক।’সিডনি টেস্টের প্রথম ইনিংসে ১২৭ রানে অলআউট হয় অস্ট্রেলিয়া। জবাবে পাকিস্তান ৩৩৩ রান করলে ২০৬ রানে পিছিয়ে থাকে অস্ট্রেলিয়া। দ্বিতীয় ইনিংসে ব্যাট করার সময় অসিরা যখন ৪৯ রানে এগিয়ে, তখন তাদের হাতে ছিল মাত্র দুটি উইকেট। এখান থেকেই নাটকীয়তা শুরু। পাকিস্তানের দুর্বল বোলিংয়ে নবম উইকেটে ১২৩ রানের জুটি গড়েন মাইক হাসি ও পিটার সিডল। রিকি পন্টিংয়ের দল এগিয়ে থাকে ১৭৫ রানে। সহজ ১৭৬ রানের লক্ষ্যে খেলতে নেমেও জয় পায়নি পাকিস্তান। নাথান হারিজের বিধ্বংসী বোলিংয়ে মাত্র ১৩৯ রানেই গুটিয়ে যায় তাদের ইনিংস। সাম্প্রতিক ঘটনাপ্রবাহে পন্টিংয়ের সন্দেহ, সিডনি টেস্টের শেষের দিকে পরিকল্পিতভাবেই খারাপ খেলেছিল পাকিস্তান!পন্টিং বলছেন, ‘যদি বর্তমান ঘটনাগুলোর একটিও প্রমাণিত হয়, তাহলে আমার সন্দেহ, ওই ম্যাচেও খারাপ কিছু ঘটেছিল। দ্বিতীয় ইনিংসে হাসি ও সিডলের ব্যাটিং, তারপর হারিজের বিধ্বংসী বোলিং—সব কিছুই সন্দেহের উদ্রেক করে।’—ক্রিকইনফো