সিডনিতে দৃষ্টি সাইমন ক্যাটিচের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পায়ে চোট পেয়েছিলেন অ্যাডিলেডে ওভালে অনুষ্ঠিত দ্বিতীয় টেস্টে। অ্যাশেজের বাকি টেস্টগুলোতে আর মাঠে নামতে পারবেন না—এমনটাই দলের পক্ষ থেকে জানানো হয়েছে। তবে এখনো হাল ছাড়েননি সাইমন ক্যাটিচ। আগামী ৩ জানুয়ারি থেকে সিডনিতে শুরু হওয়া শেষ টেস্টেই মাঠে ফেরার স্বপ্ন দেখছেন অস্ট্রেলিয়ার এই উদ্বোধনী ব্যাটসম্যান।ক্যাটিচ ক্রিকইনফোকে বলেন, ‘আমার দ্রুত উন্নতি হচ্ছে। আমি যে অবস্থায় আছি, দলের ফিজিও তাতে সন্তুষ্ট। সত্যি বলতে কি, আমি এখনো মনে করি অস্ট্রেলিয়ার পরিকল্পনার মধ্যেই আছি।’ কবে নাগাদ মাঠে ফিরছেন?—এ প্রশ্নে ৩৫ বছর বয়সী এই ব্যাটসম্যান বলেন, ‘টেন্ডন ইনজুরিটা এমন যে সেরে ওঠার সময় আগেভাগে বলে দেওয়া সম্ভব নয়। সাধারণত এটি সারতে কয়েক মাস লাগে। কিন্তু আমার ইনজুরির দ্রুত উন্নতি হচ্ছে। সিডনি টেস্টের দিকে তাকিয়ে আছি আমি।’