সিদ্দিককে গ্রামীণফোনের সংবর্ধনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গত মার্চের শেষ সপ্তাহে মালয়েশিয়ায় ইউরেশিয়া কাপের অসাধারণ সাফল্যে গলফার সিদ্দিকুর রহমানকে সংবর্ধনা দিয়েছে মোবাইল সেবাদাতা প্রতিষ্ঠান গ্রামীণফোন। কাল কুর্মিটোলা গলফ ক্লাবে তাঁর হাতে তুলে দেওয়া হয় সম্মাননা স্মারক। টুর্নামেন্টের প্রথম দিনে ফোরবলের লড়াইয়ে ইউরোপের কাছে এশিয়া হারলেও দ্বিতীয় রাউন্ডে ফোরসামে সিদ্দিকুরের অসাধারণ নৈপুণ্যে ঘুরে দাঁড়ায় এশিয়া। শেষ পর্যন্ত ট্রফি ভাগাভাগি করে দুই মহাদেশ। কাল সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গ্রামীণফোনের হেড অব কমিউনিকেশন মার্কাস আডাকটুসন, বিওএ মহাসচিব সৈয়দ শাহেদ রেজাসহ অন্যরা।