সিদ্দিকুর বাইশে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সেলাঙ্গরে বাজে একটা দিন গেল সিদ্দিকুরের। কাল ওয়ার্ল্ডওয়াইড হোল্ডিংস মাস্টার্সের তৃতীয় দিনে একটি করে বার্ডি ও বগি করে এক ধাপ পিছিয়েছেন বাংলাদেশের এই গলফার। তিন রাউন্ড মিলিয়ে পারের চেয়ে ১ শট বেশি খেলে ২২ নম্বরে নেমে গেছেন সিদ্দিকুর। থাইল্যান্ডের পারিয়া জুনহাসাভাসদিকুল (-৮) এখনো ধরে রেখেছেন শীর্ষস্থান। তথ্যসূত্র: এশিয়ান ট্যুর।