সিদ্দিকুর শেষ করলেন পাঁচেই
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শেষ রাউন্ডে অসাধারণ কিছু করতে হতো তাঁকে। কিন্তু সেটা পারেননি বলেই মালয়েশিয়ার সেলাঙ্গর মাস্টার্সে যৌথভাবে পঞ্চম হয়েই সন্তুষ্ট থাকতে হয়েছে গলফার সিদ্দিকুর রহমানকে। কাল শেষ রাউন্ডে পারের চেয়ে চার শট কম খেলে তিনজনের সঙ্গে যৌথভাবে পঞ্চম হয়েছেন সিদ্দিকুর। চতুর্থ রাউন্ডে পারের চেয়ে ৪ শট কম খেলেছেন। শাহ আলমের কোটা পারমাই গলফ অ্যান্ড কান্ট্রি ক্লাবে সব মিলিয়ে ১২ শট কম খেলেছেন তিনি। তবে পঞ্চম হয়েও প্রাইজমানি পেয়েছেন প্রায় ১০ লাখ টাকা। চ্যাম্পিয়ন হয়েছেন ফিনল্যান্ডের ইয়োনাস গ্রানবার্গ। পারের চেয়ে কাল তিনি খেলেছেন ৬ শট কম। সব মিলিয়ে ১৫ শট কম খেলা গ্রানবার্গ জিতেছেন ৪৫ লাখ ৫৪ হাজার টাকা। পারের চেয়ে ১৪ শট কম খেলা থাইল্যান্ডের পানুফল পিত্তাইয়ারাত হয়েছেন রানারআপ।