সিদ্দিকুর ৩৭তম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এক দিন ভালো তো পরের দিন একটু খারাপ। এই করেই মালয়েশিয়ায় সিআইএমবি এশিয়া প্যাসিফিক ক্লাসিকে যৌথভাবে ৩৭তম হলেন বাংলাদেশের সিদ্দিকুর রহমান। কাল শেষ রাউন্ডে তাঁর স্কোর পারের সমান ৭১। চার রাউন্ড মিলিয়ে পারের চেয়ে ৪ শট কম খেলেছেন সিদ্দিকুর। ক্যারিয়ারের প্রথম পিজিএ ট্যুর থেকে তাঁর আয় ৪৯ হাজার ৫০০ ডলার। প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছেন যুক্তরাষ্ট্রের বো ভ্যান পেল্ট। ওয়েবসাইট।