সিদ্দিকুর ৫২তম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মে ব্যাংক মালয়েশিয়ান ওপেনের শেষ রাউন্ডে চারটি বার্ডি করেছেন সিদ্দিকুর। অন্যদিকে, লুই উসথুইজেন করেছেন পাঁচটি। কিন্তু এই দক্ষিণ আফ্রিকানের একটি বগির জায়গায় সিদ্দিকুর করেছেন চারটি। ফল, ২৫ লাখ ডলারের এশিয়ার ট্যুরের এই টুর্নামেন্টে যখন উসথুইজেন চ্যাম্পিয়ন, বাংলাদেশি সেরা গলফারের স্থান হলো তখন ৫২-তে। ৭২-৭১-৭৩-৭২—চার রাউন্ডে সব মিলিয়ে পারের সমান ২৮৮ শট খেলেছেন সিদ্দিকুর। পেয়েছেন ৯,৫০০ ডলার প্রাইজমানি। গত সপ্তাহে অগাস্টা মাস্টার্সে প্লেঅফে রানারআপ হওয়া উসথুইজেন ২৭১ শট খেলে পকেটে পুরেছেন চার লাখ ডলারের ওপরে। এশিয়ান ট্যুরের এই প্রতিযোগিতার প্রথম দশে জায়গা হয়নি কোনো এশিয়ানের। ভারতের জীব মিলখা সিং ও জ্যোতি রানধাওয়া হয়েছেন যৌথভাবে ১১তম।