সিদ্দিকুরকে টপকে জীবন আলী
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আগামী মে মাসের শেষ সপ্তাহে ঢাকায় হবে এশিয়ান ট্যুর গলফ। এর আগে নিজেকে ঝালিয়ে নেওয়ার ভালো একটা সুযোগ পাচ্ছেন সিদ্দিকুর রহমান। কুর্মিটোলা গলফ কোর্সে কাল থেকে শুরু হওয়া প্যাট্রনস কাপে খেলছেন দেশসেরা গলফার। প্রথম রাউন্ড শেষে অবশ্য পারের চেয়ে পাঁচ শট কম খেলে সবার ওপরে আছেন জীবন আলী। পারের চেয়ে ৪ শট কম খেলে দুইয়ে সিদ্দিকুর। তৃতীয় স্থানে থাকা জামাল হোসেন মোল্লা খেলেছেন পারের চেয়ে ৩ শট কম।