সিদ্দিকুরকে বিসিবির অভিনন্দন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আর ক্রিকেটাররা সাধারণত অভিনন্দন পেয়েই অভ্যস্ত। গলফার সিদ্দিকুর রহমান তাঁদের সুযোগ করে দিলেন অভিনন্দন বিনিময়ের। দেশের প্রথম পেশাদার গলফার সিদ্দিকুর কাল ইন্ডিয়ান ওপেন শিরোপা জেতায় তাঁকে অভিনন্দন জানিয়েছে বিসিবি।

সিদ্দিকুরের সাফল্য দেশের ক্রিকেটার এবং সব শ্রেণীর ক্রীড়াবিদের জন্যই অনেক বড় প্রেরণা বলে উল্লেখ করা হয়েছে অভিনন্দনবার্তায়। বিসিবির পক্ষ থেকে তাঁর উত্তরোত্তর সাফল্যও কামনা করেছে বিসিবি। এ ছাড়া দেশের জন্য গৌরব বয়ে আনা এই সাফল্যের জন্য সিদ্দিকুরকে অভিনন্দন জানিয়েছে বাফুফে, হকি ফেডারেশন এবং বিওএ।