সিদ্দিকুরকে শিরোপার হাতছানি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পড়ে পাওয়া সুযোগটা ভালোই কাজে লাগালেন সিদ্দিকুর রহমান। কাল কুইন্স কাপে থাইল্যান্ডের থাওরন বিরাটচান্তের অবিশ্বাস্য ব্যর্থতার সুযোগ নিয়ে শীর্ষে উঠে এসেছেন বাংলাদেশি গলফার। সিদ্দিকুর অবশ্য একাই নন, শীর্ষে আছেন বিরাটচান্তসহ আরও দুজন—বারুত চমচালান ও মিগুয়েল থাবুয়েনো। তিন রাউন্ড মিলিয়ে পারের চেয়ে চার শট কম খেলেছেন এই চারজন।কাল একেবারে শেষ হোলে বার্ডি করেই শীর্ষে উঠেছেন তৃতীয় রাউন্ডে পারের সমান ৭১ শট খেলা সিদ্দিকুর। তাঁর সামনে এখন এশিয়ান ট্যুরের দ্বিতীয় শিরোপার হাতছানি। ২০১০ সালে ব্রুনেই ওপেন জিতেছিলেন এশিয়ান অর্ডার অব মেরিটের আটে থাকা সিদ্দিকুর।কাল একসময় চার শটে এগিয়ে থাকা বিরাটচান্ত শেষ পাঁচ হোলে এসেই খেই হারান। সুযোগটা কাজে লাগাতে শেষ হোল বার্ডি করা সিদ্দিকুর দিন শেষে বললেন, ‘আমি শুধু আমার খেলাটাই খেলেছি, ব্যতিক্রমী কিছু করতে হয়নি। প্রথম দিন থেকেই নিজের খেলা নিয়ে আমি বেশ আত্মবিশ্বাসী।’