সিদ্দিকুরকে সংবর্ধনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হিরো ইন্ডিয়ান ওপেন গলফজয়ী সিদ্দিকুর রহমানকে কাল সংবর্ধনা দিয়েছে কুর্মিটোলা গলফ ক্লাব। গত মাসে দিল্লিতে এশিয়ান ট্যুর জিতেই বাংলাদেশের সেরা গলফার গলফ বিশ্বকাপে অংশ নিতে চলে গিয়েছিলেন অস্ট্রেলিয়ায়। পরে ইন্দোনেশিয়া ও হংকং ওপেনে খেলে গত শনিবার দেশে ফিরেছেন। সংবর্ধনা অনুষ্ঠানে ছিলেন কুর্মিটোলা গলফ ক্লাবের সভাপতি ও সেনাবাহিনী প্রধান জেনারেল ইকবাল করিম ভূইয়া।