সিদ্দিকুরদের খেলা পেছাল বৃষ্টিতে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বছরের শেষ টুর্নামেন্ট ফিলিপাইন ওপেনে খেলতে গতকালই নামার কথা ছিল সিদ্দিকুর রহমানের। কিন্তু ভারী বৃষ্টি এবং দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে খেলাটি এক দিন পিছিয়েছেন আয়োজকেরা। একই সঙ্গে কমিয়ে আনা হয়েছে খেলার পরিধিও। তিন রাউন্ডের খেলা হবে, খেলতে হবে ৫৪ হোলে। আজ থেকে শুরু হবে ৩ লাখ ডলারের এই টুর্নামেন্ট। গত পরশু এই সিদ্ধান্ত নেয় আয়োজকেরা। ম্যাচ পেছানোর ব্যাপারে এশিয়ান ট্যুর ওয়েবসাইটে দেওয়া সাক্ষাৎকারে টুর্নামেন্ট ডিরেক্টর ওয়ানচাই মিচাই জানিয়েছেন, ‘টুর্নামেন্টের এবং এশিয়ান ট্যুরের সদস্যদের স্বার্থেই এমন সিদ্ধান্ত নিয়েছি আমরা।’