সিদ্দিকুরের অবনমন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এইচএসবিসি চ্যাম্পিয়নসে ব্যর্থতার ধারাবাহিকতা ধরে রেখেছেন সিদ্দিকুর রহমান। প্রথম দুই রাউন্ডে পারের চেয়ে ৫ ও ৪ শট বেশি খেলা বাংলাদেশি গলফার কাল তৃতীয় রাউন্ডেও পারের চেয়ে ৪ শট বেশি খেলেছেন। তিন রাউন্ড মিলিয়ে পারের চেয়ে ১৩ শট বেশি খেলা সিদ্দিকুর পিছিয়েছেন আরও দুই ধাপ। ৭০ লাখ ডলারের এই টুর্নামেন্ট সিদ্দিকুর রয়েছেন ৭৭ নম্বরে। তথ্যসূত্র: পিজিএ ট্যুর।কাল দারুণ খেলে শীর্ষে থাকা লুই উসথাইজেনকে ধরে ফেলেছেন লি ওয়েস্টউড। আগের রাউন্ডে দ্বাদশ স্থানে থাকা এই ইংলিশ কাল খেলেছেন পারের চেয়ে ১১ শট কম। সব মিলিয়ে ওয়েস্টউড ও উসথাইজেনের স্কোর -১৮। তবে কাল সেরা খেলাটা খেলেছেন যুক্তরাষ্ট্রের ব্র্যান্ড স্নেডেকার। ১৮ হোল শেষ করতে মাত্র ৬০ শট (-১২) খেলতে হয়েছে তাঁকে, যেটা কোর্স রেকর্ড।