সিদ্দিকুরের কাট মিস
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
তাইওয়ানে পাওয়া সাফল্য দক্ষিণ কোরিয়ায় ধরে রাখতে পারলেন না সিদ্দিকুর রহমান। সিউলে সিজে আমন্ত্রণমূলক গলফে কাট মিস করেছেন বাংলাদেশের গলফার। যার অর্থ, চার রাউন্ডের প্রতিযোগিতার মাঝপথেই বাদ পড়ে গেলেন সিদ্দিকুর। প্রথম রাউন্ডে পারের সমান খেলা সিদ্দিকুরকে দ্বিতীয় রাউন্ডে খেলতে হয়েছে পারের চেয়ে ৮ শট বেশি। কাল দিন শেষে ১২০ জনের মধ্যে ছিলেন ৯৮ নম্বরে। আলোকস্বল্পতায় আগের দিন আগেভাগেই শেষ হওয়ায় কাল দুই রাউন্ড খেলতে হয়েছে সিদ্দিকুরসহ বেশির ভাগ গলফারকে। তথ্যসূত্র: এশিয়ান ট্যুর।