সিদ্দিকুরের কাট মিস
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সুইজারল্যান্ডের ওমেগা মাস্টার্সের দ্বিতীয় রাউন্ড শেষে কাট মিসের শঙ্কা ছিল সিদ্দিকুর রহমানের। শেষ পর্যন্ত আর ঘুরে দাঁড়াতে পারেননি, ১২৬তম হয়ে শেষ করেছেন টুর্নামেন্ট। দুই রাউন্ডের প্রথম দিনে পারের চেয়ে ৫ শট বেশি খেলেছিলেন, পরের দিন খেলেন পারের সমান। এ প্রতিবেদন লেখা পর্যন্ত তৃতীয় রাউন্ডে পারের চেয়ে ১২ শট কম খেলে লিডার বোর্ডে সবার ওপরে ছিলেন ইংল্যান্ডের গলফার ম্যাথু ফিজপ্যাট্রিক।