সিদ্দিকুরের কাট মিস
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রথম রাউন্ডে যেভাবে খেলেছিলেন তাতে কাট মিস করারই শঙ্কা ছিল। শেষ পর্যন্ত সেটিই সত্যি হলো—থাইল্যান্ড গলফ চ্যাম্পিয়নশিপে কাট মিস করেছেন সিদ্দিকুর রহমান। ১৪ জনের সঙ্গে যৌথভাবে ৯৯তম হয়েছেন। কাল ১টি করে বার্ডি, বগি ও ডাবল বগিসহ সিদ্দিকুর খেলেছেন পারের চেয়ে দুই শট বেশি। সব মিলিয়ে দুই রাউন্ডে পারের চেয়ে চার শট বেশি খেলেছেন বাংলাদেশের গলফার। পারের চেয়ে ১৩ শট কম খেলে শীর্ষস্থান ধরে রেখেছেন ওয়েলসের জেমি ডোনাল্ডসন।