সিদ্দিকুরের কাট মিস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাঁচটি বগি, একটি ডাবল বগি। বিপরীতে বার্ডি মাত্র দুটি। দ্বিতীয় রাউন্ডে বাজে খেলেই অস্ট্রেলিয়ায় পার্থ ইন্টারন্যাশনাল থেকে বিদায় নিলেন সিদ্দিকুর রহমান। প্রথম রাউন্ডে পারের চেয়ে এক শট কম খেলা বাংলাদেশের গলফার কাল দ্বিতীয় রাউন্ডে খেলেছেন পারের চেয়ে ৫ শট বেশি। প্রথম দিনে ৩৩ নম্বরে থাকা সিদ্দিকুর কাল নেমে গিয়েছিলেন ১০৮ নম্বরে। সব মিলিয়ে পারের চেয়ে ৪ শট বেশি খেলে কাট মিস করলেন সিদ্দিকুর। এ বছর পাঁচটি টুর্নামেন্ট খেলে দুটিতেই কাট মিস করলেন তিনি। তথ্যসূত্র: এশিয়ান ট্যুর।