সিদ্দিকুরের কাট মিস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রিও অলিম্পিকের আগে শেষ টুর্নামেন্ট। শেষবারের মতো নিজেকে ঝালিয়ে নেওয়ার সুযোগ। কিন্তু থাইল্যান্ডের কিংস কাপে ভুলে যাওয়ার মতো পারফরম্যান্স হলো সিদ্দিকুর রহমানের। কাট মিস করেছেন বাংলাদেশের গলফার। কাল দ্বিতীয় রাউন্ডে একটিও বার্ডি করতে পারেননি সিদ্দিকুর, উল্টো বগি করেছেন পাঁচটি, ডাবল বগি একটি। দ্বিতীয় রাউন্ডে পারের চেয়ে ৭ শট বেশি খেলে ১১২তম স্থানে নেমে যান সিদ্দিকুর। প্রথম রাউন্ডে পারের চেয়ে ২ শট কম খেলে ১৯ নম্বরে ছিলেন রিও অলিম্পিকে বাংলাদেশের পতাকা বহনের দায়িত্ব পাওয়া গলফার। তথ্যসূত্র: এশিয়ান ট্যুর।