সিদ্দিকুরের ছন্দপতন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

থাইল্যান্ডে কুইনস কাপের দ্বিতীয় রাউন্ড পর্যন্ত বেশ ভালো করেছেন সিদ্দিকুর রহমান। কিন্তু কাল তৃতীয় রাউন্ডে হঠাৎই ছন্দপতন বাংলাদেশের এই গলফারের। তৃতীয় রাউন্ডে খেলেছেন পারের চেয়ে এক শট বেশি। সব মিলিয়ে পারের চেয়ে পাঁচ শট কম খেলে যুগ্মভাবে ১৪তম সিদ্দিকুর। কাল ৭ নম্বর হোলে ডাবল বগি খেলেই সর্বনাশটা করেছেন! অথচ সব মিলিয়ে এই রাউন্ডে পাঁচটি বার্ডি করেছেন সিদ্দিকুর। বগি করেছেন চারটি। পারের চেয়ে ১১ শট কম খেলে ‘লোকাল হিরো’ থাওর্ন বিরাতচান্তকে টপকে গেছেন মালয়েশিয়ার নিকোলাস ফাং। পারের চেয়ে দশ শট কম খেলে যুগ্মভাবে দুইয়ে রয়েছেন ফিলিপাইনের জুভিচ পাগুনসন ও বিরাতচান্ত। পারের চেয়ে ৯ শট কম খেলে যৌথভাবে তিনে রয়েছেন থাইল্যান্ডের জাজ জানেওয়াত্তি, মালয়েশিয়ার ডানি চাই, চীনা তাইপের চিয়েন ইয়ো হুং এবং ফিলিপাইনের অ্যাঞ্জেলো কুই।