সিদ্দিকুরের পতন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রথম রাউন্ডে ছিলেন ৪৮ নম্বরে। পরশু দ্বিতীয় রাউন্ডে উঠে এলেন ১৭ নম্বরে। তাইওয়ানে চলমান ইয়েংডার চ্যাম্পিয়নশিপের তৃতীয় রাউন্ডে আবার সিদ্দিকুর রহমানের পতন। বাজে খেলার খেসারত দিয়ে ৪২ নম্বরে নেমে গেছেন বাংলাদেশের গলফার। কাল এশিয়ান ট্যুরের এই টুর্নামেন্টে একটিও বার্ডি করতে পারেননি তিনি, উল্টো বগি করেছেন চারটি। তিন রাউন্ড মিলিয়ে পারের সমান ২১৬ শট খেলেছেন সিদ্দিকুর। পারের চেয়ে ১২ শট কম খেলে শীর্ষে দক্ষিণ আফ্রিকার শন নোরিস। তথ্যসূত্র: এশিয়ান ট্যুর।