সিদ্দিকুরের পাশেই আছেন সাখাওয়াত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুর্মিটোলা গলফ ক্লাবে গত পরশু শুরু হয়েছে বিটিআই পেশাদার গলফ টুর্নামেন্ট। এতে দ্বিতীয় দিন শেষে বাংলাদেশের প্রথম পেশাদার গলফার সিদ্দিকুরের পাশেই আছেন আরেক গলফার সাখাওয়াত হোসেন। কাল দ্বিতীয় রাউন্ডে সিদ্দিকুর পারের চেয়ে ২ শট কম খেলেছেন। তবে সাখাওয়াত করেছেন আরও ভালো, পারের চেয়ে ৩ শট কম। দুই রাউন্ড শেষে দুজনেরই স্কোর এখন ৮ আন্ডার পার। আগের দিন ছয় স্ট্রোক কম খেলে শীর্ষে ছিলেন সিদ্দিকুর। পাঁচ স্ট্রোক কম খেলা সাখাওয়াত হোসেন ছিলেন দ্বিতীয় স্থানে।