সিদ্দিকুরের বাজে দিন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফুলের পাশে কাঁটা যে থাকে, সেটা ভুলে যেতে বসেছিলেন সিদ্দিকুর রহমান। কিন্তু কাঁটা ঠিকই উপস্থিতি জানান দিল। কাল সিঙ্গাপুর ওপেনে জঘন্য একটা দিন কাটালেন বাংলাদেশের এই গলফার।পারের চেয়ে কম কত শট খেলেছেন, এত দিন প্রশ্ন ছিল এটা। কাল তৃতীয় রাউন্ডে সিদ্দিকুর পারের চেয়ে ৫ শট বেশি খেলেছেন! ফলে পারের চেয়ে সব মিলিয়ে এক শট বেশি স্কোর নিয়ে নেমে গেছেন সেরা ৬৪-তে। উল্লেখ্য, এই টুর্নামেন্ট শুরুর আগে সিদ্দিকুর সেরা চল্লিশে ছিলেন।সিঙ্গাপুর ওপেনে তৃতীয় রাউন্ড শেষেও শীর্ষস্থান ধরে রেখেছেন অস্ট্রেলিয়ার অ্যাডাম স্কট, পারের চেয়ে এখন পর্যন্ত ১৪ শট কম খেলেছেন তিনি। ওয়েবসাইট।