সিদ্দিকুরের বাজে শুরু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চীনা তাইপেতে ইয়েনদার টুর্নামেন্ট প্লেয়ার চ্যাম্পিয়নশিপের শুরুটা ভালো হয়নি সিদ্দিকুর রহমানের। কাল প্রথম রাউন্ড শেষে পারের চেয়ে ২ শট বেশি খেলে ১১ জনের সঙ্গে যৌথভাবে ১০০তম স্থানে সিদ্দিকুর। এতে কাট মিস করার একটা শঙ্কা জাগলেও রিও অলিম্পিকে যাওয়ার ব্যাপারে খুব একটা সংশয় তাঁর নেই। টুর্নামেন্ট শেষে তাঁর অলিম্পিক র্যাঙ্কিংয়ের সেরা ৬০-এর মধ্যে থাকলেই চলবে। এমন বাজে পারফরম্যান্সের পরও বর্তমানে ৫৫তে থাকা সিদ্দিকুরের র্যাঙ্কিংয়ের বড় পরিবর্তন হওয়ার আশঙ্কা খুব কম।