সিদ্দিকুরের বাজে শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এসএমবিসি সিঙ্গাপুর ওপেনে শুরুটা ভালো হলো না সিদ্দিকুর রহমানের। কাল সান্তোসা গলফ ক্লাবে প্রথম রাউন্ডে পারের চেয়ে ১ শট বেশি খেলে যৌথভাবে ৮৯তম স্থানে ছিলেন বাংলাদেশের গলফার। প্রথম দিনে দুটি বার্ডি করলেও সিদ্দিকুর বগি করেছেন তিনটি। ১০ লাখ মার্কিন ডলারের টুর্নামেন্টে পারের চেয়ে ৬ শট কম খেলে যৌথভাবে শীর্ষে আছেন জাপানের হিদেতো তানিহারা, সাতোশি কোদাইরা ও দক্ষিণ কোরিয়ার কিয়ুংনাম ক্যাং। এশিয়ান ট্যুর।