সিদ্দিকুরের বাজে শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

থাইল্যান্ড গলফ চ্যাম্পিয়নশিপের প্রথম রাউন্ডটা খুবই বাজে গেল সিদ্দিকুর রহমানের। কাল দিন শেষে লিডারবোর্ডে ১৫ জনের সঙ্গে যৌথভাবে ৮৪তম স্থানে আছেন বাংলাদেশের গলফার। যে অবস্থায় আছেন তাতে কাট মিস করারই শঙ্কায় পড়ে গেছেন তিনি। কাল খেলেছেন পারের চেয়ে দুই শট বেশি। তিনটি বগি করেছেন, বার্ডি করেছেন মাত্র ১টি। পারের চেয়ে ৯ শট কম খেলে ওয়েলসের গলফার জেমি ডোনাল্ডসন আছেন শীর্ষে।