সিদ্দিকুরের বাজে সময় চলছেই
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভারতের অবন্তা মাস্টার্সে ৪৮তম স্থান পেয়েছেন। এরপর মে ব্যাংক মালয়েশিয়ান ওপেনেও ভালো করতে পারছেন না গলফার সিদ্দিকুর রহমান। কুয়ালালামপুরে প্রথম রাউন্ডে ৪৪তম স্থানে থাকা সিদ্দিকুর কাল আরও পিছিয়েছেন। দিন শেষে যৌথভাবে আছেন ৫০তম স্থানে। কাল পারের চেয়ে দুই শট বেশি খেলেছেন বাংলাদেশের গলফার। দুই রাউন্ড শেষে পারের চেয়ে দশ শট কম খেলে সবার ওপরে আছেন থাইল্যান্ডের আফিবার্নরাত কিদারেচ।