সিদ্দিকুরের বাজে সূচনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাঁচটি বগি আর একটি ডাবল বগি। এইচএসবিসি চ্যাম্পিয়নসের প্রথম দিনটা মোটেও ভালো যায়নি সিদ্দিকুর রহমানের। পারের চেয়ে পাঁচ শট বেশি খেলে জাপানের কেনিচি কুবোয়ার সঙ্গে যৌথভাবে ৭০তম স্থানে আছেন বাংলাদেশি এই গলফার। ৭০ লাখ ডলারের পিজিএ ট্যুরের এই টুর্নামেন্টে যৌথভাবে শীর্ষে আছেন দক্ষিণ আফ্রিকার লুই উসথাইজেন ও অস্ট্রেলিয়ার অ্যাডাম স্কট। দুজনেই পারের চেয়ে সাত শট করে কম খেলেছেন। তথ্যসূত্র: পিজিএ ট্যুর।