সিদ্দিকুরের ভারতযাত্রা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কুর্মিটোলা গলফ কোর্সে গত সপ্তাহে নভো এয়ার গলফ টুর্নামেন্টে শীর্ষে থেকেও শেষ পর্যন্ত চতুর্থ হন সিদ্দিকুর রহমান। খেলেছিলেন অসুস্থ অবস্থায়। এখনো পুরোপুরি সুস্থ নন, তবু আজ ভারতের বেঙ্গালুরু যাচ্ছেন পিজিটিআই টুর্নামেন্টে খেলতে। আগামী ১২-১৫ ফেব্রুয়ারি বেঙ্গালুরু গলফ রিসোর্টে ইয়াগলেবার্গ ওপেনে খেলবেন দেশসেরা গলফার। সিদ্দিকুর ছাড়াও এই টুর্নামেন্টে খেলবেন জামাল হোসেন মোল্লা ও সাখাওয়াত হোসেন সোহেল, মোহাম্মদ সিয়াম ও রেজাউল করিম। এরপর ১৯-২২ ফেব্রুয়ারি মুম্বাইয়ে সিদ্দিকুর খেলবেন লুইস ফিলিপ কাপে। কাল সিদ্দিকুর বলছিলেন, ‘ভাইরাস জ্বর আমাকে কাবু করে ফেলেছিল। এখন অনেকটাই সুস্থ। আশা করি ভারতে ভালোই খেলব।’