সিদ্দিকুরের ভালো শুরু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ক্যারিয়ারের প্রথম পিজিএ ট্যুরের শুরুটা ভালোই হলো সিদ্দিকুর রহমানের। কাল মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে শুরু হওয়া সিআইএমবি এশিয়া প্যাসিফিক ক্লাসিক টুর্নামেন্টে প্রথম রাউন্ড শেষে যৌথভাবে ১২তম স্থানে আছেন বাংলাদেশি গলফার। পারের চেয়ে ৩ শট কম খেলে থাইল্যান্ডের থংচাই জেইডির সঙ্গে এশিয়ানদের মধ্যে শীর্ষেই আছেন সিদ্দিকুর। শেষ হোলে বগি না করলে তিনি উঠে যেতেন সাতে।